শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০০ পিএম, ২০২৫-১১-০৩
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আজ ভোরে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটিতে কয়েক মাস আগে আরেকটি মারাত্মক ভূমিকম্প আঘাত হেনেছিল। যার ফলে, মানবিক সংকট আরও বেড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে। আজ ভোরের দিকে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় আঘাত হানে।
ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘণ্টায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো অতীতে পার্বত্য দেশটিতে দুর্যোগ মোকাবেলায় বাধাগ্রস্ত হয়েছে। যার ফলে কর্তৃপক্ষ দূরবর্তী গ্রামে পৌঁছাতে পারেনি ঘন্টার পর ঘন্টা এমনকি কয়েকদিন ধরে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে।
ভূমিকম্পের ফলে আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম শহর মাজার-ই-শরীফের বাসিন্দারা তাদের ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে আসে। একই সময়ে, রাজধানী কাবুলে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণেও কম্পন অনুভূত হয়েছে। এক এএফপি সংবাদদাতা এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি তালেবান সরকারের জন্য সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ, যা ২০২১ সালে দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে তিনটি বড় মারাত্মক ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এমনকি দেশটির অর্থনীতির মেরুদণ্ড গঠনকারী বিদেশী সাহায্য নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।
গত আগস্ট মাসে দেশটির পূর্বাঞ্চলে একটি ৬.০ মাত্রার একটি ভূমিকম্পে পাহাড়ের পাদদেশের গ্রামগুলো ধ্বংস হয়ে যায় এবং ২ হাজার ২শ জনেরও বেশি মানুষ নিহত হয়।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited