শিরোনাম
মোঃ আরফান উদ্দীন | ০৮:৩৪ পিএম, ২০২৬-০৮-০৯
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান দুই লেন থেকে চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরকালে বাঁশখালীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই লেনের এই সড়কে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। ফলে সড়কটি প্রশস্ত ও আধুনিকায়ন করা সময়ের দাবি।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে চার থেকে ছয় লেনে উন্নীত করা হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে পর্যটন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
চট্টগ্রাম সফরকালে দেওয়া এ ঘোষণায় দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক : সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ ন...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গাছ মার্কেট সংলগ্ন এলাকায় অবৈধভবে রেললাইনের à...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের সন্তানকে গাছà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited