বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাঘাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩৪ পিএম, ২০২৬-১১-০৮

বাঘাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক

বাঘাইছড়ি প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে পৌর শহরের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজামুদ্দিন বাবু।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব মো. ওমর আলী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
জাবেদুল আলম ( সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি)

রাহমাতুল্লাহ খাজা (সাধারণ সম্পাদক, পৌর বিএনপি)

বদিউল আলম (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি)

নুরুল আলম (সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি)

সেলিম উদ্দিন বাহার (কৃষি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি)

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা ধারণ করার কোনো বিকল্প নেই। বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় ইসলাম, হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের আচারে  দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

রিটেলেড নিউজ

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত


গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত


বরুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বরুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোà¦...বিস্তারিত


আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত


জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত 

জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত 

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত


বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর