শিরোনাম
রাজবাড়ী, প্রতিনিধি :: | ০৩:৪৭ পিএম, ২০২১-১০-০৮
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিকাশ প্রতারক চক্রের নারীসহ ৯জনকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রেজানাগেছে, বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন, এস,আই মাজহারুল ইসলাম, এস,আই ফায়জুর, এস,আই মতিন, এ,এস,আই রাজীব বড়ুয়া, এ,এস,আই ইলিয়াছ, এ,এস,আই শহিদুল ইসলাম, এ,এস,আই নাসিমা সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে বিকাশের মাধ্যমে প্রতারনা করে এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের সদর আলী শেখের ছেলে বিকাশ প্রতারক চক্রের সদস্য সুজন শেখ এবং পরোয়ানাভুক্ত আসামী উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল মালেক, আমিরুল ইসলাম, খলিলুর রহমানের ছেলে মশিউর রহমান, রফিকুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম, ছেলে পাপ্পু মন্ডল, আমিরুল ইসলামের ছেলে সবুজ মন্ডল, নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাবু মন্ডলের ছেলে আবু মন্ডল ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আমির মোল্যার ছেলে সজিব মোল্যাকে গ্রেফতার করা হয়। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সদস্যসহ ৯জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited