শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৭ পিএম, ২০২৫-১০-২৯
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ এক তরুণীসহ (২২) রবিউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের বহন করা প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বুধবার (২৯ অক্টোবর) ভোরের দিকে তাদের আটক করা হয়।
এসময় ওই তরুণী বলেন, ‘আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আমার বারের লাইসেন্স করা। আমি ফেনসিডিলে আসক্ত না। আমি শুধু সঙ্গ দিতে তাদের সাথে আসছি। ইয়াবা তো আমার সাথে পায়নি, গাড়িতে পেয়েছে। ইয়াবা আমার সঙ্গীর। যতদিন থানা থাকবে, আমাদের মতো মানুষ থাকবে এবং থানায়ও আসতে হবে।’
অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার তরুণী নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার বাসিন্দা। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করেন। তিনি নিজেকে একজন নৃত্যশিল্পী ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান।
গ্রেফতার রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সির ছেলে। তিনি ওই তরুণীর বন্ধু।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited