শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:০৩ পিএম, ২০২১-০৬-১৮
চট্টগ্রাম নগরের খুলশী থানার আখতারুজ্জামান ফ্লাইওভারে জিইসি অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০টার দিকে ইউনেস্কো সিটি সেন্টারের সামনে অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হাটহাজারী উপজেলার ধলাই ইউনিয়নের কাজিরহাট এলাকার শাহ আলমের ছেলে। নিহতের ভগ্নিপতি শহিদুল ইসলাম বলেন, তামিম হামজারবাগের বাসায় যাচ্ছিল। ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited