শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২৬-১০-১৩
নীলফামারী জেলা প্রতিনিধি :
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে আলোচনা মিলিত হয়।
র্যালিতে রেড ক্রিসেন্টের সদস্য, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল কাসেম,উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাধব চন্দ্র রায়, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীতে সম্মানিত ওলামা মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : যশোর শহরের আশ্রম রোডে একটি দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো: যশোরে ময়লা-আবর্জনা এলোমেলো ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাকে কেন্দ্র করে চলচ্à...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : পর্যটন নগরী রাঙ্গামাটির ফিসারী বাঁধে নয়নাভিরাম লেক ভিউ গার্ডেনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : সিলেটে প্রতিদিন হামের আক্রমনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসা নিতà§...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটিতে নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited