বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজবাড়ীতে পুলিশি হয়রানীর প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী :    |    ০২:৪৫ পিএম, ২০২০-০৯-২৪

রাজবাড়ীতে পুলিশি হয়রানীর প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন


 মঙ্গলবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্নখোলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩৭ জনকে গ্রেফতার করে রাজবাড়ী জেলা পুলিশের সদস্যরা। ইউনিয়ন আওয়ামীলীগের ৩৭ নেতাকর্মী গ্রেফতারের ঘটনাকে পরিকল্পিতভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন পাংশা উপজেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।
আওয়ামীলীগের নেত্রীবৃন্দ বলেন, ১২মার্চ, ২০২০ পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামে আসাদুল বারীকে হত্যা করা হয়। সেই মামলায় আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে নিহতের স্বজনেরা। সেই মামলায় ঢাকা উচ্চ আদালত থেকে জামিন নিতে ভোরে তিনটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আওয়ামীলীগের ৩৭ জন নেতাকর্মী। পুলিশ সেই বিষয়টি জানতে পেরে
তাদেরকে গ্রেফতার করে। শুধু গ্রেফতারই নয় তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে পুলিশ অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেছেন। পরিকল্পিতভাবে আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য পায়তারা করছে পুলিশ। পুলিশের ভাবমূর্তী রক্ষার সার্থেই বিষয়টি উদ্ধর্ত্তন পুলিশ কর্মকর্তাদের তদন্ত করা উচিত। পুলিশের যে সকল সদস্যরা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির দাবী করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠ বিচার না হলে পাংশা, লিয়াকান্দি,
কালুখালীতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সংবাদ সম্মেলনে পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক
এএফএম শফিউদ্দীন পাতা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পাংশা পৌর আওয়ামীগের সভাপতি ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও
চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, বাহাদুরপুর ইউয়িন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর