বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ডাকাত দলের সদস্যকে ধরতে গিয়ে বাসায় মিললো এলজি

চট্টগ্রাম ব্যুরো :    |    ০২:৫৩ পিএম, ২০২১-০৬-০৩

ডাকাত দলের সদস্যকে ধরতে গিয়ে বাসায় মিললো এলজি

আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গোডাউন থেকে মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের সদস্যকে ধরতে গিয়ে বাসায় মিললো দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ।
 
বুধবার (২ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে চান্দগাঁও থানার শংকর দেওয়ানজীরহাট এলাকার আহমেদ হোসেন কন্ট্রাক্টরের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।


টিনশেড ঘরের ওই বাসায় ভাড়ায় থাকতেন আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনীর সদস্য মো. নাসির। তবে অস্ত্র উদ্ধার করা হলেও গ্রেফতার করা যায়নি নাসিরকে।
 
রিমান্ডে থাকা আন্তঃজেলা ডাকাত দলপ্রধান নুর নবীর দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে ওই বাসায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।  

তিনি  বলেন, আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনী ডাকাতির সময় অস্ত্র ও কিরিচ ব্যবহার করতো। রিমান্ডে সে স্বীকার করেছে, এসব অস্ত্র তার বাহিনীর সদস্য নাসিরের কাছে আছে। অভিযান চালিয়ে টিনশেড ঘরের ভাড়াটিয়া নাসিরের কক্ষ থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।

ওসি মহসীন বলেন, পুলিশ আসার আগেই নাসির পালিয়ে যায়। নাসির নুর নবীর অন্যতম সহযোগী। তার কাছেই অস্ত্র ও গুলি থাকে। তাদের টার্গেট নির্ধারণ হলে এসব অস্ত্র, গুলি নিয়ে নাসির বের হয়। নাসিরের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানায় দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে চান্দগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর