শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:১৪ পিএম, ২০২১-১২-১৯
ফিলিপাইনে টাইফুন রাইয়ের তাণ্ডবে অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগকবলিত এলাকাগুলোতে খাদ্য ও পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে।নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান।
স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সূত্র: এনডিটিভি
সুপার টাইফুন রাইয়ের আঘাতে তিন লাখের বেশি মানুষ তাদের ঘর ও সৈকতের রিসোর্ট ছেড়ে আশ্রয়স্থলে এসে উঠেছেন। বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইসঙ্গে অনেক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। উপড়ে গেছে গাছ, বিদ্যুতের খুঁটি।
দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছেন দেশটির সামরিক বাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক হাজার সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
জনপ্রিয় পর্যটন গন্তব্য বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, তার নিজের শহরে ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরে ৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আর্থার ইয়াপ আরও জানান, এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন এবং টাইফুনের কবলে আহত হয়েছেন আরও ১৩ জন।
তিনি জানান, ৪৮ জন মেয়রের মধ্যে মাত্র ২১ জনের কাছ থেকে এ পর্যন্ত খবর পেয়েছেন তারা। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। সেসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১শ ৭৫ কিলোমিটার।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited