বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নসিমন-করিমন চলাচল বন্ধের সুপারিশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫৭ পিএম, ২০২০-১২-৩১

দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নসিমন-করিমন চলাচল বন্ধের সুপারিশ

 

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজনৈতিক সব প্রতিবন্ধকতা দূর করে সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, ইঞ্জিনচালিত রিকশা ইত্যাদি চলাচল বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চ্যুয়ালভাবে), এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন ও রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।

বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় কিংবা রাজনৈতিক সব প্রতিবন্ধকতা দূর করে সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, ইঞ্জিনচালিত রিকশা ইত্যাদি চলাচল বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী বৈঠকে বিভাগীয় কমিশনার, বিভাগীয় ডিআইজি ও হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষকে উপস্থিত থাকার জন্য কমিটি সুপারিশ করে।

এতে সপ্তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেতু বিভাগ কর্তৃক টেন্ডার নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে এরইমধ্যে ধলেশ্বরী সেতুতে টোল আদায়ের বিষয়ে গঠিত তদন্ত কমিটি বাতিলপূর্বক ধলেশ্বরী সেতুসহ দেশের সব সেতুতে টোল আদায়ে অনিয়ম দুর্নীতি/প্রাপ্ত অভিযোগের বিষয় তদন্তপূর্বক একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য এনামুল হককে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয় এবং আগামী তিন মাসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

এতে সড়ক পরিবহন ও সেতু বিভাগ একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার পাওয়ার বিষয়টি তদন্তপূর্বক একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য শেখ সালাহউদ্দিনকে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বঙ্গবন্ধু সেতু এলাকায় অবস্থিত রিসোর্ট ইজারা দেওয়া তথা বঙ্গবন্ধু সেতুর আনন্দ পার্ক, পিকনিক স্পট ও বাগান (অ্যাগ্রিকালচার), জমি ও অন্য অবকাঠামো ব্যবস্থাপনা বিষয়ে তদন্তপূর্বক একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিককে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক, বিটিসিএ’র নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর