শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৯ পিএম, ২০২১-১১-১৫
দেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদন করে অন্য দেশকে দেওয়ারও সক্ষমতা বাংলাদেশের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদেরকে সুযোগ দিলে আমরা করোনার টিকা উৎপাদন করে বিশ্বে দিতে পারব। সে সক্ষমতা আমাদের রয়েছে। সেজন্য জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি। সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান। সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, এখন করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের যে সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা টিকা উৎপাদন করতে চাই। টিকা উৎপাদনে যেসব বাধা আছে, সেগুলো আপনাদের সরিয়ে দিতে হবে।করোনা ভাইরাসের টিকা যেন সর্বজনীন হয়, সেই আহ্বান বিশ্বনেতাদের জানানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, উন্মুক্ত করতে হবে, এটা জনগণের প্রাপ্য। জনগণের সম্পদ হিসেবে দিতে হবে। বিশ্বে মানুষ যেন টিকা থেকে দূরে না থাকে। শেখ হাসিনা বলেন, এখন আমরা পিছিয়ে নেই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। তারা বার বার আমায় ভোট দিয়েছেন। সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা সাধ্যমত চেষ্টা করেছি। এক দশকের ভেতরে বাংলাদেশের পরিবর্তন বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের কাউকে বাইরে গিয়ে কথা শুনতে হয় না।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited