শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:০৭ পিএম, ২০২১-০৯-০৭
বীর মুক্তিযুদ্ধের সংগঠক, কক্সবাজারে সাংবাদিকতার পথিকৃৎ , দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম আর নেই। মঙ্গলবার ৭ সেপ্টেম্বর রাত ৮.৪০ টায় তিনি চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মরহুমের ছেলে আশরাফুল ইসলাম চৌধুরী সজিব জানান, ৮ সেপ্টেম্বর জোহর নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন
দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের কক্সবাজার এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী , দৈনিক আমাদের কক্সবাজারের উপসম্পাদক ও চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি বি এম হাবিব উল্লাহ, সহসম্পাদক মোঃ আরফান উদ্দিন, টেকনাফ প্রতিনিধি কাইছার পারভেজ চৌধুরী, রামু প্রতিনিধি আবুল কালাম আজাদ, উখিয়া প্রতিনিধি শেখ মুজিবুর রহমান, চকরিয়া প্রতিনিধি মোঃ ওমর আলী, পেকুয়া প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, চকরিয়া সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি এম. নুরুল হক চকোরী, সহসভাপতি এম. রিদুয়ানুল হক, সহসভাপতি মোহাম্মদ নুরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক এম. দিদারুল করিম, অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সিনিয়র সদস্য মোঃ সেলিম উদ্দিন, মোঃ ইলিয়াছ আরমান, অলি উল্লাহ রনি, সদস্য মোঃ তৈয়ব আলী, আব্দুল হামিদ ও মোঃ সেলিম। বাংলাদেশ এডিটরস ফোরাম, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ, কক্সবাজার পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও সাংবাদিক সংসদ কক্সবাজারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এক শোক বার্তায় এসব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের সাংবাদিকতা ও উন্নয়ন, সমৃদ্ধি ও পর্যটন কক্সবাজারকে যারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন তাদেরই অগ্রজ সৈনিক এই মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি কক্সবাজারের সাংবাদিকতাকে সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের যৌবন উৎসর্গ করেছেন। সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজারবাসী একজন সজ্জন, মানবতাবাদী ও দরদী একজন মানুষকে হারিয়েছেন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited