বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকায় জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৮ পিএম, ২০২৫-০৯-০৩

ঢাকায় জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি ও নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে এটি শুরু হয়।
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার আয়োজনে আয়োজিত এই র‌্যালিতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। র‌্যালিটি মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, ধানমন্ডি, রিং রোড, টিকাপাড়া ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আওলাদে রাসূল হুজুর কেবলা হযরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা. জি. আ.)-এর সভাপতিত্বে র‌্যালিটি সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাশিম শাহ (মা. জি. আ.) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (মা. জি. আ.)।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় নূরানী মাহফিল। মাহফিলে বক্তৃতা দেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী।  
তিনি বলেন, রাসূল (সা.) আল্লাহতায়ালার শ্রেষ্ঠ নিয়ামত। তাঁর আগমনের দিনটি খুশি ও আনন্দের সঙ্গে উদযাপন করা কুরআনের নির্দেশিত পন্থা।
মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ও মুখপাত্র মোসাহেব উদ্দিন বখতিয়ার।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর