শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৬ পিএম, ২০২৬-০৭-২১
মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। ঘন যানবাহন চলাচলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয় এই মহাসড়কে। তবে ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় কোনো যানবাহন যাতে অবৈধভাবে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ট্রাফিক সদস্যরা সার্বক্ষণিক নজরদারি রাখছেন। রোদ, বৃষ্টি কিংবা গভীর রাত—সব ধরনের প্রতিকূল পরিবেশেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরলসভাবে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রাফিক ব্যবস্থার অবনতি নিয়ে বিভ্রান্তিকর লেখা প্রকাশ পেয়েছে।
সচেতন নাগরিকরা মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক কাজের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা জরুরি। ভিত্তিহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের পরিবর্তে বাস্তব চিত্র তুলে ধরলে সংশ্লিষ্টদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তারা আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited