শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি : | ০৭:১৫ পিএম, ২০২০-০৮-১৮
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র নেতা এডঃ এম.এ খালেক এবং রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিমের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের ছেলে ফকীর জাহিদুল ইসলাম রুমন জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১৩ই আগস্ট তার পিতা জেলা সদর হাসপাতালে নমুনা জমা দেন। এরপর ১৭ই আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি নেতা এডঃ এম.এ খালেকের ছেলে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল জানান, তার পিতাও করোনার উপসর্গ নিয়ে গত ১৩ই আগস্ট জেলা সদর হাসপাতালে নমুনা জমা দেন। এরপর ১৭ই আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। তিনিও নিজ বাড়ীতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১৫ই আগস্ট তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। গতকাল মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে। তিনিও নিজ বাড়ীতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ২ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৮ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৮ জন মারা গেছেন। ৩৩ জন হাসপাতালে ভর্তি এবং ৮৮৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত জেলার ৮ হাজার ৯০ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited