বাংলাদেশ   বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৭ পিএম, ২০২৬-০৯-৩০

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ই মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘদিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি।

 একই সাথে পরিবারের দুই সদস্যের এমন অন্তর্ধানের ঘটনায় পরিবারজুড়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের আকুল আকুতি জানিয়েছেন স্বজনরা।

​নিখোঁজ ব্যক্তিরা হলেন—কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার সৌদি প্রবাসী মোঃ রফিক মিয়ার স্ত্রী সুরাইয়া আক্তার  এবং তাদের ছোট ছেলে মোঃ জুনায়েদ।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ই মে সকালে প্রতিদিনের মতোই মাগুরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন সুরাইয়া আক্তার। সঙ্গে ছিল তাঁর থাকা ছোট সন্তান জুনায়েদ। তবে দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজেও তাদের কোনো সন্ধ্যা পাওয়া যায়নি। 

নিখোঁজ সুরাইয়া আক্তারের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ (সুইচ অফ) পাওয়া যায়।
​দিন পেরিয়ে মাস গড়ালেও স্ত্রী ও অবুঝ সন্তানের কোনো খোঁজ না পেয়ে  সৌদি আরব প্রবাসী চরম দিশেহারা হয়ে পড়েন প্রবাসী মোঃ রফিক মিয়া। কোনো উপায় না পেয়ে অবশেষে পরম কাঙ্ক্ষিত জীবিকার মায়া ত্যাগ করে এবং সন্তান-স্ত্রীকে উদ্ধারের তাগিদে তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন তিনি।

​দেশে ফিরে ভেঙে পড়া কণ্ঠে রফিক মিয়া বলেন, "কষ্টের উপার্জনে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়েছিলাম। কিন্তু আজ আমার হাসিখুশি সংসারটা তছনছ হয়ে গেছে। আমার অবুঝ সন্তানটা কোথায় কেমন আছে, আমার স্ত্রী বেঁচে আছে নাকি কোনো বিপদে পড়েছে—কিছুই বুঝতে পারছি না। 

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে আমার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিন।"
​এদিকে ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

 নিখোঁজদের স্বজনদের একটাই দাবি, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুরাইয়া আক্তার ও শিশু জুনায়েদকে দ্রুত উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

রিটেলেড নিউজ

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত


স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না : মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না : মীর শাহে আলম

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকà§...বিস্তারিত


শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ ও সবক অনুষ্ঠান

শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ ও সবক অনুষ্ঠান

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্à...বিস্তারিত


হোমনায় ট্রলারডুবিতে নিহত ৫ জনের স্মরণে আইনশৃঙ্খলা সভায় নীরবতা ও দোয়া

হোমনায় ট্রলারডুবিতে নিহত ৫ জনের স্মরণে আইনশৃঙ্খলা সভায় নীরবতা ও দোয়া

আমাদের বাংলা ডেস্ক : : হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে...বিস্তারিত


আনোয়ারায় এসিল্যান্ডের নিয়মিত অভিযান, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা

আনোয়ারায় এসিল্যান্ডের নিয়মিত অভিযান, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা

আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারা সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট...বিস্তারিত


কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী সাত ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর