শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫০ পিএম, ২০২৬-১০-১৭
ফেনী প্রতিনিধি, বরুন দে বাপ্পী:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে ফেনীতে দরিদ্র ও অসহায় মা-বোনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেল ৪টায় ফেনীর শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে ‘সারা বাংলা নব্বই চিরন্তন’-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের মুখে হাসি ফোটানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বরুণ কিশোর দে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সমন্বয়ক মানস দাস, বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি বাবু গৌরাঙ্গ দত্ত, শ্মশান কালী মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মা-বোনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে তাঁদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। এ উদ্যোগের মধ্য দিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি ভালোবাসা,সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়।
আয়োজকেরা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধেরও উৎসব। সমাজের কোনো মানুষ যেন আর্থিক অসচ্ছলতার কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন,সেই ভাবনা থেকেই অসহায় মা-বোনদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।তাঁরা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা জরুরি। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এ প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের মানবিক বার্তা ছড়িয়ে পড়ে।
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কাà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মঠ-মন্দিরে...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটি পার্বত্য জেলায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আইন-শৃঙà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তখন তার বয়স সবেমাত্র ১২। পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শৈশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited