শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৪ পিএম, ২০২১-০৫-১৯
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৮ জনে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে।
বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ৩৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় একজন মারা যান। এদের মধ্যে বিশোর্ধ একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ ২৪ জন রয়েছেন।
একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম ১৫ জন, খুলনা দুইজন, সিলেট দুইজন, রংপুর একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।
একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৭৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৪৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ২০ হাজার ৫২৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৭ লাখ ৫৫ হাজার ৪৪৬টি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছরে ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited