বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে বিদেশিদের বিরুদ্ধে মামলার সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪২ পিএম, ২০২৫-১০-১২

ভারতে বিদেশিদের বিরুদ্ধে মামলার সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

ভারতে বিদেশিদের বিরুদ্ধে মামলার সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ। দেশটির জাতীয় অপরাধ নথি ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিদেশিদের মাধ্যমে সংঘটিত অপরাধের সংখ্যায় ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ওই বছর বিদেশিদের বিরুদ্ধে নিবন্ধিত অপরাধের পাশাপাশি ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’ ও ‘রেজিস্ট্রেশন অব ফরেনার্স অ্যাক্ট, ১৯৩৯’-এর অধীনে সর্বাধিক মামলা রেকর্ড হয়েছে রাজ্যটিতে।
ভারতের `সবচেয়ে নিরাপদ শহর' কলকাতা, যা বললেন আরজি করে নির্যাতিতার মা
পশ্চিমবঙ্গে ফের মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
পশ্চিমবঙ্গে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা
প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল
‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’ ও ‘রেজিস্ট্রেশন অব ফরেনার্স অ্যাক্ট, ১৯৩৯’ আইন দুটি মূলত ভারতে আগত বিদেশিদের প্রবেশ, নিবন্ধন, অবস্থান, চলাচল ও প্রস্থান সংক্রান্ত বিধান এবং এসব বিষয়ে ভারত সরকারের ক্ষমতার আইনি কাঠামো নির্ধারণ করে।
প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে পশ্চিমবঙ্গে বিদেশিদের বিরুদ্ধে মোট ১ হাজার ২১টি অপরাধের মামলা হয়। এর মধ্যে ৯৮৯টি মামলা উল্লেখিত দুই আইনের অধীনে দায়ের করা হয়, যা ভারতের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ।
তাছাড়া, রাজ্যে ২০২৩ সালে বিদেশিদের বিরুদ্ধে সাতটি মামলা ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’-এর অধীনে এবং দুটি মামলা ‘আর্মস অ্যাক্ট, ১৯৫৯’-এর অধীনে রেকর্ড হয়। এছাড়া প্রতারণা, গুরুতর আঘাত ও মানবপাচারের মতো অপরাধেও কিছু বিদেশির বিরুদ্ধে মামলা হয়েছে।
কলকাতায় বাংলাদেশি সন্দেহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বেধড়ক মারধর
ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি: কলকাতা হাইকোর্টের রায়
বাংলাদেশে পুশ ইনসহ ভিনরাজ্যে হেনস্তার শিকারদের ফেরাবে পশ্চিমবঙ্গ
আগের বছরগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিদেশিদের বিরুদ্ধে মামলার সংখ্যায় পশ্চিমবঙ্গ ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে। ২০২২ সালে ৭২৩টি, ২০২১ সালে ১ হাজার ২৮৭টি এবং ২০২০ সালে ৬৩৫টি মামলা রেকর্ড হয়েছিল। ২০১৪ সাল থেকে এ প্রবণতা অব্যাহত রয়েছে এবং প্রতিবছরই ফরেনার্স অ্যাক্টের অধীনে কমপক্ষে ৫০০টি মামলা রেকর্ড হয়েছে পশ্চিমবঙ্গে।
অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম দ্য হিন্দুকে বলেন, পশ্চিমবঙ্গের দেশের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে সংযুক্ত। ফলে এ সীমান্ত দিয়ে বিদেশি অনুপ্রবেশের আশঙ্কা তুলনামূলক বেশি। কারণ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের সীমান্তগুলো হয় কঠোর জলবায়ুগত পরিবেশে, নয়তো দুর্গম ভৌগোলিক বাধার মধ্যে অবস্থিত, যা পশ্চিমবঙ্গে নেই।
তিনি আরও বলেন, সাধারণ অপরাধ তদন্তের সময়ও যদি অভিযুক্ত ব্যক্তি বিদেশি বলে প্রমাণিত হন, তবে অন্যান্য অপরাধের সঙ্গে ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৩৯’-এর ধারা যুক্ত করে মামলা দায়ের করা হয়।
সূত্র: দ্য হিন্দু

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর