বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাসিনার টাইম শেষ, তবে ফিরতে পারে ভারতপন্থি রাজনীতি : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৩ পিএম, ২০২৫-১২-০৬

হাসিনার টাইম শেষ, তবে ফিরতে পারে ভারতপন্থি রাজনীতি : মাহমুদুর রহমান

হাসিনার টাইম ওভার হলেও ভারতপন্থী রাজনীতি বিভিন্নভাবে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে রোজ একাডেমি আয়োজিত ‘বাংলায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক কর্মশালা শেষে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একথা বলেন।
কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের আশঙ্কা আছে কি-না? -জানতে চান এক অংশগ্রহণকারী। জবাবে মাহমুদুর রহমান বলেন, এটিকে গৃহযুদ্ধ বলব না। কিন্তু ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে। অস্থিতিশীল করে তারা চাইবে তাদের পছন্দের দলকে ফিরিয়ে আনতে। শেখ হাসিনা কোনদিন ফিরবে বলে আমি মনে করি না। শেখ হাসিনার টাইম ওভার। কিন্তু শেখ হাসিনা যে রাজনীতি করতেন, সেই ভারতপন্থী রাজনীতি বিভিন্নভাবে ফিরে আসতে পারে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কয়েকটা বামপন্থী দল মিলে একটা মোর্চা বানিয়েছে। আমার ব্যক্তিগত ধারণা এই মোর্চা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতীয় পলিটিক্সটাকে ওই মোর্চার মাধ্যমে ফিরিয়ে আনা। এই চেষ্টা তারা চালিয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ দিয়ে তিনি বলেন, কনভেনশনাল মিলিটারিতে খরচ সীমিত করে আমাদের তরুণদের মিলিটারি প্রশিক্ষণ দেয়া উচিৎ। অনেকটা ইসরাইলের মতো রিজার্ভ ফোর্স হিসেবে দু’নম্বরে এদের রাখা যাবে। আমাদের যে টাকা পয়সা আছে এটাকে ডিফেন্সিভ ডকট্রিনে খরচ করা উচিত। এসময় এরোপ্লেন ও ট্যাংক কেনার চাইতে মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ আরও বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
তিনি বলেন, মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ করলে আমরা যদি আক্রান্ত হই সেটাকে প্রতিহত করতে পারবো। ভারত-পাকিস্তান যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বলেন, এবারের যুদ্ধে পাকিস্তান কিন্তু আক্রমণ করে নাই। তারা প্রতিহত করেছে। কাজেই আমাদের একটা খুব ইফেক্টিভ ডিফেন্সিভ মিলিটারি ডকট্রিন দরকার বলে আমার ধারণা।
কর্মশালাটিতে ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন- ড. মাহমুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ড. মো. বিলাল হোসাইন।
কর্মশালাটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর