বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:২৮ পিএম, ২০২৬-০৬-১০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

আফগানিস্তান অভিযোগ করেছে যে, পাকিস্তানের সামরিক বাহিনী কুনার, খোস্ত এবং পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করেছে, যাদের অধিকাংশই শিশু। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলাটি ছিল কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক ।আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ পুরুষ রয়েছেন। তিনি জানান, আরও ১৪ জন নারী ও শিশু আহত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এই মানবিক অপরাধ এবং আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। তবে এই হামলা সম্পর্কে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। ইসলামাবাদ এর আগেও আফগানিস্তানে হামলার দায় স্বীকার করে বলেছিল যে, তারা পাকিস্তান তালেবানের (টিটিপি নামে পরিচিত) যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছিল। খোস্ত প্রদেশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্পেরা জেলার একটি বাড়িতে হামলায় নয়জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। পার্শ্ববর্তী পাক্তিকা প্রদেশের দুই বাসিন্দা এএফপিকে জানিয়েছেন যে, বারমাল জেলায় একটি পৃথক হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাসিন্দাদের একজন জানান, বিমান হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং নিহতরা শিশু ছিল। আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় টিটিপির সন্দেহভাজন যোদ্ধারা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর একদিন পর বিমান হামলাগুলো চালানো হয়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার জেরে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয় এবং পাকিস্তানের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর