শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ পিএম, ২০২৬-০২-১২
ঢাকা-৮ আসনে জামায়তে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার ভোটাররা বেশিরভাগ ‘জেন-জি’। ওরা বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন আসলে পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠু মতো ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না। তিনি বলেন, কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমরা শক্ত হাতে তাদের দমন করবো। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। এনসিপির এই নেতা বলেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে। তিনি বলেন, শাপলা পুলিশ জোয়ার দেখে কেউ কেউ ভয় পাচ্ছে। গতকাল অনেকে স্ট্যাটাস দিয়েছে দেখলাম, কারো কারো নাকি মাথায় হাত পড়েছে। তিনি আরও বলেন, জেন-জিদের যে ভালোবাসা পাচ্ছি সেটি আমাকে উৎসাহ দিচ্ছে। তারা আমার জন্য অনেক রাত জেগে কাজ করেছেন। তারা কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে ভোট দিতে আসবেন। নির্বাচনে কোনো কারণে হেরে গেলে এখন যে পরিশ্রমটা করছি, সেটি দ্বিগুণ করে দেবেন বলে জানান নাসিরুদ্দিন পাটোয়ারী। হেরে গেলে সরকার দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আমার ওপর যারা হামলা করার চেষ্টা করেছিলেন, আমি তাদের মাফ করে দিয়েছি, এটা আগেই বলেছি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited