শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:২২ পিএম, ২০২৪-১০-২০
ফিলিস্তিনের উত্তর গাজার বেত লাহিয়া শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার জানিয়েছে, গাজায় শনিবার (১৯ অক্টোবর) গভীর রাত পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় এখনো অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন। গাজায় ইন্দোনেশীয় একটি হাসপাতালে ইসরায়েলি সেনাদের প্রচণ্ড গোলাগুলির খবরের পরেই এই হামলা চালানো হয়। খবর আল জাজিরা। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বলছে, হামলায় আবাসিক একটি এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে। ইসরায়েলের বাহিনী বিবিসির কাছে দাবি করেছে, তারা হামাসের ‘লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়ায় বোমা হামলা চালালে কমপক্ষে ৩৩ জন নিহত হন। সেখানে শরণার্থীশিবিরও রয়েছে। এদিকে শনিবার লেবাননের রাজধানী বৈরুতে কমপক্ষে ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। হামলায় সেখানে কমপক্ষে একটি বহুতল ভবন পুরোপুরি ধসে গেছে। জবাবে লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। গত এক বছরের বেশি ধরে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত ৪২ হাজার ৫১৯ জন। আর আহত হয়েছেন অন্তত ৯৯ হাজার ৬৩৭ জন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited