শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৫ পিএম, ২০২৫-১২-০৩
গাইবান্ধা প্রতিনিধি :
সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় ‘সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় সাঁওতাল নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে।
বুধবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়ায় বেসরকারি সংস্থা অবলম্বন ও নাগরিক সংগঠন জনউদ্যোগ আলোচনা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উই ক্যান এর নির্বাহী প্রধান জিনাত আরা হক, কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সাফিনা আলম, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, মানবাধিকারকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু প্রমুখ। বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে খেলা, সংগীত ও নাটিকা পরিবেশিত হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited