বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীর উপর নির্মানাধীন সেতুর কাজ চলছে দ্রুত গতিতে

সংবাদদাতা, চুয়াডাঙ্গা :    |    ০৩:২১ পিএম, ২০২০-০৮-২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীর উপর নির্মানাধীন সেতুর কাজ চলছে দ্রুত গতিতে

 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর উপর ঝুঁকিপূর্ন সেতুর দক্ষিণ পাশে নির্মানাধীন সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে এই সেতুর নির্মান কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । দীর্ঘ দিনের পুরাতন সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ারপর তার দক্ষিন পাশ দিয়ে নতুন সেতু নির্মান কাজ শুরু করা হয়।
জানা গেছে, দামুড়হুদা - কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা উপজেলা সদরের দেউলি গ্রাম সংলগ্ন দীর্ঘ দিনের পুরাতন সেতুটির গার্ড সহ সেতুর দুই মুখের অংশ ভেঙ্গে রড বেরিয়ে পড়ে। সে সময় থেকে শতশত ভারী যানবাহনসহ বিভিন্ন ধরনের যানবাহন ১২ফুট প্রশস্ত সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে থাকে। সরু এই সেতুর উপর দিয়ে কোন ভারী যানবাহন উঠলে সেটি পার না হওয়া পর্যন্ত অপর দিক থেকে আসা যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয়।
এই সেতুতে প্রায় ছোট খাটো দুর্ঘটনা ঘটতে থাকে।পরে ২০১৮ সালে দামুড়হুদা এল জিইডির পক্ষ থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়।
বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আসংখ্যা চুয়াডাঙ্গা-২আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর একই স্থানে নতুন সেতু নির্মানের উদ্যোগ নেয়। 
তারই অক্লান্ত প্রচেষ্টায় একই স্থানে ১২ ফুট প্রশস্ত সেতুর স্থানে ৯৬মিটার দৈর্ঘ ও ৭.৩২ মিটার (২৪) ফুট প্রশস্ত ডবল লেনের নতুন সেতুর অনুমোদন মেলে। তখন খেকে সেতুর মাপ ও নকসা তৈরির কাজ শুরু হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে এই সেতু নির্মান কাজের উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর।
 নির্মান কাজ শুরু হওয়ার পর করোনা ভাইরাস সংক্রমন শুরু ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে কাজের কিছুটা ভাটা পড়ে। মাস দুয়েক পর পূর্নরায় দ্রুত গতিতে কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 
দামুড়হুদা উপজেলা প্রকৌশলী মাহাবুবুল হক বলেন, করোনা ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে কিছু দিক কাজ ধীর গতিতে চললেও আবারো দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে।চলতি বছরের ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে ও করোনার প্রাদুর্ভাব এর কারনে আরো কিছুদিন সময় পাওয়া যাবে। তবে আমরা আশা করছি নিধারিত সময়ের মধ্যে সেতুর নির্মান কাজ শেষ করা সম্ভব হবে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর