বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেড় বছর ধরে হস্তান্তরের অপেক্ষায় ৩৬ কোটির আইএইচটি ভবন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৫৯ পিএম, ২০২৫-১২-২০

দেড় বছর ধরে হস্তান্তরের অপেক্ষায় ৩৬ কোটির আইএইচটি ভবন

সুনামগঞ্জ প্রতিনিধি :
ভাটি অঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক ভবন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। তবে দেড় বছর আগে ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও এখনো শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। এতে নষ্ট হচ্ছে ভবনটির অবকাঠামো, ক্ষতিগ্রস্ত হচ্ছে যন্ত্রপাতি। খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ জেলা শহরের কেন্দ্রস্থলে সাড়ে তিন একর জমির ওপর দাঁড়িয়ে আছে ৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাদা ধবধবেই দৃষ্টিনন্দন ভবনগুলো। আধুনিক নকশায় নির্মিত এই ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভবনগুলোর কাজ শেষ হয় ২০২৪ সালের ৩০ জুন। দৃষ্টিনন্দন প্রতিষ্ঠানটিতে একটি একাডেমিক ভবন, একটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেল রয়েছে। এছাড়া শিক্ষক ও স্টাফদের জন্য আলাদা আলাদা কোয়ার্টার আছে। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ ৫০ জনের জনবল শুরুতেই প্রয়োজন হলেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সুনামগঞ্জ আইএইচটির জনবল না দেওয়ায় বিশাল এ অবকাঠামো কোনো কাজে আসছে না এই অঞ্চলের মানুষদের। ফলে নির্মিত দৃষ্টিনন্দন ভবনগুলো এখন নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে ‘বোঝা’ হয়ে আছে। এছাড়া আইএইচটির প্রতিটি ক্যাম্পাসে নার্সিং, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি এবং ফিজিওথেরাপির মতো বিভিন্ন স্বাস্থ্যসেবা শিক্ষার্থীদের শেখানো এবং প্রশিক্ষণ দেওয়া হয়। যা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। তবে স্থানীয়রা জানায়, এই প্রতিষ্ঠানটি চালু হলে হাওর পারের শিক্ষার্থীরা মেডিকেল ও স্বাস্থ্যখাতে শিক্ষা গ্রহণের সুযোগ পেতো। পাশাপাশি এখানে ডিপ্লোমা পর্যায়ের হেলথ টেকনোলজিস্ট তৈরি হতো, যা সুনামগঞ্জসহ পুরো হাওর অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় অবদান রাখতো। স্থানীয় বাসিন্দা সেজলু মিয়া বলেন, ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনগুলো কোনো কাজে আসছে না। আমার মনে হয় এটি চালু করা সম্ভব হলে এই অঞ্চলের স্বাস্থ্যখাতে অনেক পরিবর্তন আসতো। স্থানীয় বাসিন্দা আফাজ মিয়া বলেন, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির কাজ যখন শুরু হয় তখন আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, এটি চালু হলে এই অঞ্চলের শিক্ষাখাত বদলে যাবে পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। হাওর পাড়ের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, এটি চালু হলে আমরা যারা শিক্ষার্থী ছিলাম তারা হয়ত এই প্রতিষ্ঠানে অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে এই অঞ্চলের স্বাস্থ্য খাতে বিরাট অবদান রাখতে পারতাম। সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ-আল-ফিরোজ বলেন, আইএইচটির এই প্রতিষ্ঠানটি হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। তবে তারা এখনো এই প্রতিষ্ঠানটি হস্তান্তর করেনি। তবে প্রতিষ্ঠানটি পরিত্যাক্ত পড়ে থাকায় অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, এই প্রতিষ্ঠান চালু হলে সারাদেশ থেকে শিক্ষার্থীরা এখানে এসে পড়াশুনা করবে এবং হাওরাঞ্চলের স্বাস্থ্যসেবাও বদলে যাবে। মূলত ২০১৯ সালের ২০ জানুয়ারি মেসার্স বিডিএল অ্যান্ড এমটি (জেবি) নামে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নির্মাণ করে। যা শেষ হওয়ার পর হাওরাঞ্চলে শিক্ষায় আশার আলো হয়ে ওঠার কথা থাকলেও আজও অধারাই রয়ে গেছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর