শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:১২ পিএম, ২০২১-১১-২৫
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা আলাদা দুটি দিক থেকে পরমাণু বোমা হামলা চালানোর জন্য চলতি মাসে রিহার্সেল দিয়েছে। তিনি অভিযোগ করেন, এই রিহার্সেল চালাতে গিয়ে মার্কিন বোমারু বিমান রুশ সীমান্তের ২০ কিলোমিটারের কাছে চলে গিয়েছিল। ইউক্রেন নিয়ে যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন মস্কো এই অভিযোগ করল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করার পরিকল্পনা করছে। তবে রাশিয়া মার্কিন এই ব্ক্তব্যকে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে। এ বিপরীতে মস্কো অভিযোগ করে আসছে- আমেরিকা, ন্যাটো সামরিক জোট ও ইউক্রেন উসকানিমূলক আচরণ করে আসছে। ইউক্রেনের কাছে মার্কিন সরকার ও তার পাশ্চিমা মিত্ররা যেসব অস্ত্র সরবরাহ করেছে তারও সমালোচনা করছে রাশিয়া। এছাড়া, তুরস্কে তৈরি স্ট্রাইক ড্রোন দিয়ে রুশ সমর্থিত গেরিলা গোষ্ঠীর ওপর হামলার ঘটনাও ভালো চোখে দেখছে না মস্কো। পাশাপাশি ন্যাটো জোট রুশ সীমান্তের কাছাকাছি যেসব সামরিক মহড়া চালাচ্ছে তাকেও মস্কো আগ্রাসী তৎপরতা হিসেবে দেখছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের সীমান্তের কাছে মার্কিন কৌশলগত বোমারু বিমানের তৎপরতা বেড়ে গেছে। শুধু চলতি মাসেই মার্কিন এসব বিমান রুশ সীমান্তের কাছ দিয়ে ৩০ তার বার উড়েছে। গত বছরে একই সময়ের চেয়ে এটি আড়াইগুণ বৃদ্ধি।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited