বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৪৪ পিএম, ২০২৫-১২-০৫

নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক ভবন ৩ এর অবশিষ্ট অংশ নির্মাণ প্রকল্পসহ ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি নোবিপ্রবি সাংবাদিক সমিতির দুইদিনব্যাপী এক অনলাইন জরিপে এ তথ্য উঠে আসে। জরিপে ২৭৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

জরিপে দেখা যায়, ৯৮ শতাংশ শিক্ষার্থী চায় নোবিপ্রবির মেগা প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে। শিক্ষার্থীরা মনে করছে, সেনাবাহিনী কে হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ হবে এবং কাজও মান সম্পূর্ণ হবে।  এর আগে গত ১ ডিসেম্বর নোবিপ্রবির অসম্পূর্ণ একাডেমিক ভবন সম্পূর্ণ করাসহ মোট ১১টি প্রকল্পে ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের বাজেট অনুমোদন দেয় একনেক।

বিশ্ববিদ্যালয়ের ডিপিডি দপ্তর সূত্রে জানা যায়, বরাদ্দকৃত ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যয় হবে একাডেমিক ভবন-৩ নির্মাণে, যার জন্য নির্ধারণ করা হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া স্কুল ও কলেজ নির্মাণে ৮ কোটি ৭৩ লাখ টাকা, মসজিদের দ্বিতীয় তলা নির্মাণে ৩ কোটি ৩ লাখ টাকা, কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়নে ২ কোটি ৮১ লাখ টাকা, ১০০ কেভি সাব-স্টেশন স্থাপনে ১ কোটি ৪৮ লাখ টাকা, শিক্ষক ও কর্মচারী ভবনে লিফট স্থাপনে ২ কোটি ৫২ লাখ টাকা, ১৫০ কেভি জেনারেটর ক্রয়ে ৬২ লাখ টাকা, পুরো ক্যাম্পাসে এলইডি লাইট স্থাপনে ৭২ লাখ টাকা, ক্যাম্পাসের আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগে ৬ কোটি টাকা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ১১৭ কোটি টাকা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয়ে ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে নোবিপ্রবির ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ৩ এর নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে জি কে শামীমের সুপারিশে কাজটি নেয় জি কে স্বপনের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানকে কাজটি সম্পন্ন করার জন্য শুরুতে ৩০ মাস সময় বেঁধে দেয়া হয়। কিন্তু নিদিষ্ট সময় পার হলেও তিন তলা পর্যন্ত আংশিকভাবে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে জি কে শামীমের বিরুদ্ধে তৎকালীন সরকার দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করলে প্রকল্প থেকে জি কে স্বপনের প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়। ফলশ্রতিতে দীর্ঘ মেয়াদিভাবে একাডেমিক ভবন ৩ এর নির্মাণকাজ আটকে যায়। এতে তীব্র ক্লাসরুমসহ অবকাঠামোগত সংকটে পড়ে নোবিপ্রবি। 

দীর্ঘদিন পর প্রকল্পের বাজেট পাশ হওয়ার সংবাদে নোবিপ্রবিতে আনন্দর জোয়ার দেখা যায়। তবে এই মেগা প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি তোলেন শিক্ষার্থীরা। জিহাদুল ইসলাম রাফি নামে এক শিক্ষার্থী বলেন, নোবিপ্রবির একাডেমিক ভবন-৩ এর নির্মাণ প্রকল্পে ৩৩৪ কোটি টাকা পাশ হলো। কিন্তু এই পাশ হওয়ার মাধ্যমেই রক্তচোষা ধান্দাবাজদের কূটবুদ্ধি আর দুর্নীতির পথ যেনো সুগম না হয়। বিগ বাজেটের একটি প্রকল্প হওয়ায় প্রশাসন এবং কর্তৃপক্ষের আশপাশে ঘুরঘুর করতে থাকা আবর্জনাগুলো যেনো বিন্দুমাত্র নয়ছয় করার সাহস না দেখায়। সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং একটি দাবিতে আমাদের সোচ্চার হতে হবে এবং আর্মির হাতে কাজ দিতে হবে। এতে করে কাজ যেমন দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে, তেমনি দুর্নীতি, ধান্দাবাজি, বাটপারি এসব সর্বোচ্চ মাত্রায় কমানো যাবে বলে মনে করি।

নিশাদ আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, কাজ শেষে আমরা এই ভবনের সুফল নাও পেতে পারি, কিন্তু আমরা চাই, রাজনৈতিক পটপরিবর্তনসহ আর কোনো কিছুর বলি যেন এই প্রকল্প না হয়। অতএব, কাজটি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হোক এবং সঠিক পরিদর্শনের মাধ্যমে যথাসময়ে কাজটি শেষ করা হোক।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ রেজওয়ানুল হক বলেন, আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে, এই জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। সেনাবাহিনীকে কাজ দেওয়ার বিষয়ে আমরাও একমত।

সেনাবাহিনীকে কাজ দেওয়ার প্রসঙ্গে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, তার আগে এখনো কিছু প্রক্রিয়া বাকি। যখন ঠিকাদারের বিষয় আসবে তখন সিদ্ধান্ত নেওয়া হবে কাজটি কিভাব করা হবে। আমরা চাচ্ছি কাজটি দ্রুত শুরু করতে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবি অবশ্যই গুরুত্বপূর্ণ।

রিটেলেড নিউজ

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত


গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত


বরুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বরুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোà¦...বিস্তারিত


আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত


জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত 

জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত 

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত


বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর