বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫৫ পিএম, ২০২৩-০৮-২৬

স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জন নিহত

মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী আন্তানা-নারিভোয় জাতীয় স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর আলজাজিরার।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল ওই স্টেডিয়ামে। যে অনুষ্ঠান দেখতে ধারণ ক্ষমতার বাইরে প্রায় ৫০ হাজার দর্শক আসেন। এ সময় স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় জমে। চরম বিশৃঙ্খলা ও অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।
ঘটনার সময় খোদ প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি হতাহতের খবর নিতে তাৎক্ষণিক হাসপাতালের দিকে ছুটেন।
হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।
এটিকে ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস প্রথম হয় ১৯৭৭ সালে। মাল্টিডিসিপ্লিনারি প্রতিযোগিতাটি প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।  
এবারের আয়োজনটি শুক্রবার শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মাদাগাস্কারের এই জনপ্রিয় ইভেন্টে এর আগেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল।
২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর