শিরোনাম
সংবাদদাতা কক্সবাজার :: | ০৭:৪৪ পিএম, ২০২১-০৬-২৮
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতের বালুচরে পুঁতে রাখা তিমির কঙ্কাল বের হয়ে এসেছে। সেগুলো সৈকতে পড়ে থাকতে দেখা গেছে।
গতকাল রোববার দুপুরের জোয়ারের ধাক্কায় সৈকতের দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে পাঁচটি স্থানে তিমির কঙ্কাল বের হয়ে ছড়িয়ে থাকতে দেখা যায়। রাত আটটা পর্যন্ত কঙ্কালগুলো সৈকতে পড়েছিল। কঙ্কালগুলো সংরক্ষণে প্রশাসনের কেউ ঘটনাস্থলে যাননি।
গত ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল ১৫ ও ১০ টন ওজনের দুটি মৃত তিমি। সেগুলো বালুচরে পুঁতে ফেলা হয়েছিল। আড়াই মাস পর তিমির কঙ্কালগুলো সংগ্রহ করে জাদুঘর কিংবা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের মিউজিয়ামে সংরক্ষণের কথা ছিল। কিন্তু তার আগেই তিমির কঙ্কালগুলো ভেসে উঠে বালুচরে পড়ে থাকতে দেখা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, সৈকতে তিমির কঙ্কাল ভেসে ওঠার খবর তাঁর জানা নেই। তিনি খোঁজখবর নিয়ে কঙ্কালগুলো সংরক্ষণের উদ্যোগ নেবেন।
সন্ধ্যায় ঘটনাস্থল ঘুরে দেখা যায়, দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং পয়েন্টে পড়ে আছে তিমির কঙ্কাল। জোয়ারের পানিতে কঙ্কালটি প্লাবিত হচ্ছে। দুর্গন্ধও ছড়াচ্ছে।
দরিয়ানগর এলাকার বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি পারভেজ মোশাররফ বলেন, ‘দুপুর ১২টার দিকে জোয়ারের ধাক্কায় দরিয়ানগর সৈকতে কঙ্কালের অংশটি ভেসে ওঠে। প্রথমে ধারণা করা হয়েছিল, জোয়ারের পানিতে তা ভেসে এসেছে। পরে দেখা গেছে, সেটি ১০ এপ্রিল বালুচরে পুঁতে ফেলা একটি তিমির মেরুদ-ের অংশ। বিকেলে দরিয়ানগর সৈকতের উত্তর দিকে হিমছড়ি এলাকার কয়েকটি স্থানে কঙ্কালের আরও চারটি টুকরা পড়ে থাকতে দেখা গেছে। এগুলোও পুঁতে ফেলা তিমিটির কঙ্কালের অংশ।’
পরিবেশবাদী আরেক সংগঠন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, গত ৯ ও ১০ এপ্রিল ভেসে আসা পৃথক দুটি তিমি সংরক্ষণের লক্ষ্যে বালুচরে পুঁতে ফেলা হয়েছিল। মাংস ঝরে গেলে কঙ্কালগুলো বালু থেকে উত্তোলনের কথা ছিল।
কিন্তু তার আগেই কঙ্কালগুলো জোয়ারের ধাক্কায় বের হয়ে গেছে। এখন এগুলো সংগ্রহ করা না হলে জোয়ারে ভেসে যেতে পারে বা সাগরের বালুচরে হারিয়ে যেতে পারে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited