শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:১৫ পিএম, ২০২৬-০৭-০৯
বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকেটারের জীবনীর উপর ভিত্তি করে আসছে ‘দাদা’। সৌরভের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এল এই সিনেমার ফার্স্ট লুক।
সেটা দেখে কী প্রতিক্রিয়া সৌরভের? সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন সাবেক এই ক্রিকেটার। সেখানেই তিনি জানান ‘দাদা’র ফার্স্ট লুক দেখে তিনি নস্টালজিক হয়ে পড়েছিলেন।
মনে পড়ে গেছে লর্ডসের সেই ঐতিহাসিক ম্যাচের কথা।
তার কথায়, সবাইকে ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা বার্তার জন্য।
বছরের পর বছর ধরে আমায় এই পরিমাণ ভালোবাসা, স্নেহ, সম্মান দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আজ আমার জন্মদিনে আর বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ হল। আমার মনে হয় অভিনেতা রাজকুমার রাও ভীষণ ভালো কাজ করেছে। এটা আমার কাছে আরও বিশেষ কারণ, সিনেমাতে আমাকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালের দিন মনে করিয়ে দিল। একই সঙ্গে মনে করিয়ে দিল লর্ডসের ব্যালকনি। খুব সুন্দর ভাবে মুহূর্তটা রিক্রিয়েট করেছে রাজকুমার এবং দাদার কাস্ট এবং ক্রুরা। আমি অত্যন্ত কৃতজ্ঞ।
‘দাদা’র ফার্স্ট লুক বা প্রথম পোস্টারে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সৌরভ সেটাকেই তুলে ধরা হয়েছে। এদিন ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ সিনেমার পোস্টারের পাশাপাশি মুক্তির দিনও ঘোষণা করা হয়ে। জানানো হয়েছে, ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাবে এটি। সিনেমার প্রথম পোস্টারের নিচে লেখা হয়, উনি কেবল খেলাটা খেলেননি, উনি সেটাকে বদলে দিয়েছিলেন।
প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এর আগে তিনি লুটেরা, উড়ান-এ মতো একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘লাভ ফিল্মস’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। পরিবেশনায় রয়েছেন গুলশন কুমার, ভূষণ কুমার, টি-সিরিজ এবং ডিবিএল।
জানা গেছে, ‘দাদা’তে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার চরিত্রে দেখা যাবে কে কে মেননকে। যদিও আগে কানাঘুষায় শোনা গিয়েছিল ওই চরিত্রে নাকি দেখা যেতে পারে গজরাজ রাওকে। সিনেমায় সৌরভ গাঙ্গুলির বাবার চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সৌরভের মায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। সৌরভের ভাইয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বোসকে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : পাহাড়-প্রকৃতির অপূর্ব দেশ নেপাল। সম্প্রতি দেশটির কিছু নৈস্বর্গিক জায়গায় ভ্রমণ করেছেন অভিনেত্রী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited