বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সংসদ সদস্য ভবন এলাকায় অবৈধ বসবাসরতদের উচ্ছেদের নির্দেশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:০২ পিএম, ২০২১-০৬-০৮

সংসদ সদস্য ভবন এলাকায় অবৈধ বসবাসরতদের উচ্ছেদের নির্দেশ

 

সংসদ সদস্য ভবন এলাকায় অননুমোদিতভাবে বসবাসরত ব্যক্তিদের দ্রুত উচ্ছেদ করার ব্যবস্থা নিতে বলেছে সংসদ কমিটি। পাশাপাশি মানিক মিয়া এভিনিউতে যাতে কোনো দোকানপাট বসতে না পারে সেজন্য ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশনা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৮ জুন) জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, মাহবুব আরা বেগম গিনি, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান (রিমন), মো. হারুনুর রশিদ, সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মো. সাইফুজ্জামান, সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-আহবায়ক নাহিদ ইজহার খান ও সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির যুগ্ম আহবায়ক নার্গিস রহমান অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এর আশেপাশের এলাকার সেবার কাজ সম্পন্ন করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়েছে। কমিটি জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবনের আশেপাশে যেসব সাইনবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে তা এক সপ্তাহের মধ্যে অপসারণের জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে। এ বৈঠকে মানিক মিয়া এভিনিউতে যাতে কোনো দোকানপাট বসতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়মিত মনিটরিং করার জন্য ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়। কমিটি সংসদ সচিবালয় কর্তৃক ইতোমধ্যে সরবরাহকৃত গাড়ির স্টিকার নতুন করে ডিজাইন করার সুপারিশ করে। কমিটির বৈঠকে সংসদ ভবন ও সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা ও পিএবিএক্স টেলিফোন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে স্থাপনের জন্য সুপারিশ করা হয়। কমিটি ন্যাম ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক চলমান কাজের মান ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকি করার নির্দেশনা দিয়েছে। বৈঠকে সংসদ সদস্য ভবন এলাকায় অননুমোদিতভাবে বিভিন্ন কক্ষে/স্থানে বসবাসরত ব্যক্তিদের অতিসত্ত্বর উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এছাড়া শেরে বাংলা নগর সংসদ সদস্য ভবনের ক্যান্টিন এবং মানিক মিয়া এভিনিউয়ের ছয় নম্বর সংসদ সদস্য ভবন সংলগ্ন ক্যান্টিন (সুপার সপ) দুইটি পার্লামেন্ট মেম্বারর্স ক্লাব দ্বারা পরিচালিত হতে পারে সে ব্যাপারে কমিটি মতামত দিয়েছে। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, তিতাস, ঢাকা মহানগর পুলিশ জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর