শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০১ পিএম, ২০২৬-০৭-২৬
মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুকা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভালুকা পৌরসভা হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পল্লী চিকিৎসকরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। তিনি বলেন, পল্লী চিকিৎসকরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের অবদান অনস্বীকার্য। তিনি পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পল্লী চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, পল্লী চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ, স্বীকৃতি এবং স্বাস্থ্যসেবার মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হলে দেশের স্বাস্থ্যখাত আরও সমৃদ্ধ হবে।
সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে আলোচনা, মতবিনিময় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited