শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি : | ০৬:২০ পিএম, ২০২১-০৮-০৩
কুমিল্লার হোমনায় কঠোর বিধিনিষেধের বালাই নেই। সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় দেদার চলছে হালকা যানবাহন, লুকোচুরি খেলা চলছে ব্যবসা প্রতিষ্ঠানে, সব জায়গায় বেড়েছে মানুষের অবাধ চলাচল। ফলে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণও। এর পরিপ্রেক্ষিতে উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা, মোটর সাইকেলে অহেতুক ঘোরাফেরা করা, ড্রাগ লাইসেন্স ব্যতিত ফার্মেসি চালনার অপরাধসহ মোট ১২ টি মামলায় ৬ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার এবং রবিবার বিকেলে পৌরসভা, দড়িচর, দুলালপুর এবং দৌলতপুরে ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি বিধিনিষেধ অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ টি মামলায় অর্থ দ- দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited