শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৭ পিএম, ২০২৫-১১-০১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম রাকিব (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাকিব নির্মাণস্থল থেকে আবর্জনা নামানোর সময় ১০ তলা ভবনের আটতলা থেকে নিচে পড়ে যান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সাভারের ইসলামিয়া মেডিকেলে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ক্যাম্পাসের সব নির্মাণকাজ স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটি ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে, সংশ্লিষ্ট নির্মাণস্থল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited