বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার মুক্তিপণের টাকাসহ দুজন আটক

সংবাদদাতা, যশোর :    |    ০৮:১৮ পিএম, ২০২১-০৬-২৯

যশোরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার মুক্তিপণের টাকাসহ দুজন আটক

যশোরে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত ব্যবসায়ী দিপু কাজীকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে স্ট্যাম্প, সোনার আংটি ও মোটর সাইকেল এবং মুক্তিপণের টাকা। উদ্ধার দিপু কাজী  যশোরের  চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের হাফিজুর রহমান কাজীর ছেলে। তার চৌগাছা বাজারে কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হাসানুর রহমান ও শহরতলী নিউ মার্কেট এলাকার শেখ শুকুর মাহমুদের ছেলে ইমরান হাসান ইমু।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের জানান, রোববার ২৭ জুন বিকালে চৌগাছা থেকে ব্যবসার কাজে দিপুর কাজী মোটরসাইকেল চালিয়ে সলুয়া বাজারে যায়। পরদিন ২৮ জুন দিপু কাজীর ছোট ভাই মিঠু কাজীকে ফোন করে জানায়, তার ভাইকে ফিরে পেতে দুই লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় মিঠু চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সাথে জেলা গোয়েন্দা পুলিশকে মৌখিকভাবে জানায়। জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। মিঠু কাজী অপহরণকারীদের টাকা দিতে রাজি হওয়ায় যশোর উপশহর এলাকায় তাকে অনুসরণ করে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্য টাকা নিতে আসে। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তার দেখানো মতে সদর উপজেলার শেখহাটি বিশ্বাসপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে সে স্থান ত্যাগ করে। পরে অপহরণচক্রের সদস্যদের অনুসরণ করে যশোর মাগুরা মহাসড়কের বাহাদুরপুর পাকা রাস্তার ওপর থেকে অপহৃত দিপু কাজীকে উদ্ধার এবং অপহরণ চক্রের দুইজনকে গ্রেফতার করে। 
তিনি আরো জানান, অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ২০ হাজার টাকা, একটি সোনার আংটি, ছয়টি ননজুডিশিয়াল স্ট্যাম্প ও তার ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মিঠু কাজী বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আরো তথ্য জানাগেছে, দিপুর কাজীর সাথে ব্যবসায়ীক লেনদেনের সূত্রধরে এই অপহরনের ঘটনা ঘটেছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর