বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ক্ষতিপূরণের চেক পেতে হয়রানির শিকার হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা :: জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:৩৬ পিএম, ২০২১-০৬-১৬

ক্ষতিপূরণের চেক পেতে হয়রানির শিকার হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা :: জেলা প্রশাসক

 

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বিভিন্ন
উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ পেতে ক্ষতিগ্রস্থ প্রকৃত ভূমি
মালিকদেরকে যাতে কোন দালালের রোষানলে পড়তে না হয় সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর
নজরদারীতে রয়েছে। অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের আবেদন বা এল.এ চেক পাইয়ে
দেয়ার বিষয়ে সুযোগ-সুবিধা চায় তাহলে গোপনে আমাদেরকে জানানোর জন্য
অনুরোধ থাকবে। হয়রানি ও ভোগান্তির শিকার হলে আমার কাছে নামে-বেনামে আবেদন,
টেলিফোন বা এসএমএস দিয়ে জানালে তা তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শুধু ক্ষতিপূরণের চেক বিতরণ নয়, প্রত্যেকটি কাজে
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।  ১৬ জুন  বুধবার
সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১১টি চলমান প্রকল্পের জন্য
অধিগ্রহণকৃত ভূমির ২৭ কোটি ৫৯ লাখ টাকার এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোট ১৫২ জান ক্ষতিগ্রস্থের মাঝে ১৭৮টি
চেকমূলে এ টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা
অনুষ্ঠানের আয়োজন করেন।
ডিসি বলেন, চট্টগ্রামে যোগদানের পর বেশ কিছু দালাল ধরে তাদের বিরুদ্ধে
শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত
কর্মকর্তারা অত্যন্ত সৎ ও দক্ষ। দালালের খপ্পর থেকে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদেরকে সবসময়
দূরে রাখতে তারা সবসময় সতর্ক রয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পে
ভূমি অধিগ্রহনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে সেখানে
চাকরি দেয়ার বিষয়ে সরকারের কাছে চিঠি প্রেরণের মাধ্যমে সুপারিশ করা হবে বলে
আশ্বস্ত করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামালের সভাপতিত্বে ও ভূমি অধিগ্রহণ
কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হাসান, ভূমি
অধিগ্রহণ কর্মকর্তা রায়হান মেহেবুব, প্রধান সহকারী আলী আজম, কানুনগোসহ
ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারীগণ।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর