বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

একশ বলের ক্রিকেটে দ্বিগুণ বাড়লো নারী ক্রিকেটারদের পারিশ্রমিক

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:৫২ পিএম, ২০২১-১২-০২

একশ বলের ক্রিকেটে দ্বিগুণ বাড়লো নারী ক্রিকেটারদের পারিশ্রমিক

চলতি বছরে জুলাই-আগস্টে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। পুরুষ ও নারী- উভয় বিভাগেই খেলা হয়েছে একসঙ্গে। নারীদের টুর্নামেন্টে মাঠ ও টিভি- দুই জায়গায়ই দর্শক সংখ্যা ছিল পুরুষদের চেয়ে বেশি। এই জনপ্রিয়তার কারণে ২০২২ সালের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন নারী ক্রিকেটাররা। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দ্বিতীয় মৌসুমে পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হবে ২৫ শতাংশ। আর নারীরা প্রথম মৌসুমের চেয়ে ১০৮ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন ২০২২ সালের টুর্নামেন্টে। ২০২১ সালে নারী ক্রিকেটাররা সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন ১৫০০০ পাউন্ড, সেটি বেড়ে ২০২২ সালে তারা পাচ্ছেন ৩১২৫০ পাউন্ড। অধিনায়কত্বের বোনাস ১২০০ পাউন্ড থেকে বেড়ে দাঁড়িয়ে আগামী মৌসুমে হবে ২৫০০ পাউন্ড। প্রথম মৌসুমে দলপ্রতি বাজেট ছিল ১ লাখ ২০ হাজার পাউন্ড। ২০২২ সালে সেই বাজেট হবে আড়াই লাখ পাউন্ড। ২০২১ সালের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে সর্বনিম্ন পারিশ্রমিক ছিল ৩৬০০ পাউন্ড, আগামী মৌসুমে তা হবে ৭৫০০ পাউন্ড। প্রথম মৌসুমে টুর্নামেন্টের বাজেট ছিল ৯ লাখ ৬০ হাজার পাউন্ড। ২০২২ সালে তা হবে ২০ লাখ পাউন্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘নারীদের বেতন বাড়াতে পেরে আমরা খুব খুশি। আমরা মনে করি, এই টুর্নামেন্ট নারী ক্রিকেট এগিয়ে যাওয়ার সঠিক পদক্ষেপ।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর