বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

দুই যুগের আক্ষেপ ঘোচানো হলো না দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক :    |    ০১:০০ পিএম, ২০২২-০৭-২৫

দুই যুগের আক্ষেপ ঘোচানো হলো না দক্ষিণ আফ্রিকার

সিরিজের প্রথম ম্যাচ জিতে আশা জাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি তারা। ফলে রোববার শেষ ম্যাচটি হয়ে যায় সিরিজ নির্ধারণী। যেখানে জয় পেলে দীর্ঘ ২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেতো প্রোটিয়ারা।

কিন্তু তাদের এই স্বপ্নে বাগড়া দিলো বৃষ্টি। প্রকৃতির কাছে হার মেনে ম্যাচটি শেষ হয়ে গেছে অমীমাংসিত অবস্থায়। ফলে ১-১ ব্যবধানে ড্র হয়েছে সিরিজ। শিরোপা ভাগাভাগি করেছে দুই দল। অথচ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে বেশ ভালো অবস্থানে ছিল দক্ষিণ আফ্রিকা।

হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছিল সফরকারীরা। জানেমান মালান ১১ ও রসি ফন ডার ডুসেন ২৬ রান করে আউট হন। সেঞ্চুরির আশা জাগিয়ে মাত্র ৭৬ বলে ৯২ রানে অপরাজিত ছিলেন কুইন্টন ডি কক। এইডেন মারক্রাম করেন ২৪ রান।

এরপর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি। সবশেষ ১৯৯৮ সালে ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর খেলা চার সিরিজে দুইটিতে হেরেছে তারা। আর এবারের সিরিজটিসহ ড্র হলো বাকি দুইটি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর