শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২১ পিএম, ২০২৬-০৯-০১
শিলচর, ( আসাম) :
কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের বরাক উপত্যকার অগ্রণী সাংস্কৃতিক সংগঠন নজরুল মঞ্চ, শিলচর-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, লোকগবেষক এবং নজরুল-রচনাবলীর অন্যতম সংগ্রাহক মহবুবুল বারীকে ‘নজরুল সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় শিলচর মহিলা কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনাপর্বে আনুষ্ঠানিকভাবে মহবুবুল বারীর হাতে সম্মাননা তুলে দেন নজরুল মঞ্চের কর্মকর্তা অরুন্ধতী দত্তরায়, মিলন উদ্দিন লস্কর-সহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যে নজরুল মঞ্চের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. বিভাস দেব কাজী নজরুল ইসলামকে এক ‘মহাসাগর’-এর সঙ্গে তুলনা করে বলেন, নজরুল কেবল কবি নন; তিনি বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার এক চিরন্তন প্রতীক। তাঁর কলমের প্রতিটি শব্দ আজও অন্যায়, বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে মানুষকে সাহস জোগায় এবং সাম্যের সমাজ গড়ার স্বপ্ন দেখায়।
নজরুলের সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শিলচর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা সোমা শ্যাম। বর্তমান সময়ে ভারতবর্ষসহ সারা বিশ্বে হানাহানি, বিদ্বেষ ও বিভেদের যে পরিবেশ তৈরি হয়েছে, তা নিরসনে নজরুলের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা আরও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি অবসরপ্রাপ্ত সরকারি আমলা শিহাবুদ্দিন আহমদ নজরুলের গান ও কবিতা নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন। তাঁর বক্তব্যে নজরুলের সৃষ্টির বহুমাত্রিকতা ও মানবিক আবেদন বিশেষভাবে উঠে আসে।
সম্মাননা গ্রহণ করে আবেগঘন বক্তব্যে মহবুবুল বারী তাঁকে সম্মানিত করার জন্য নজরুল মঞ্চের সম্পাদক দেবাশিস চন্দ-সহ সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর প্রয়াত পিতা বিশিষ্ট লোকসাহিত্যিক আব্দুল বারীর ব্যক্তিগত সম্পর্কের নানা স্মৃতিচারণ করেন।
নজরুলের অসাম্প্রদায়িক ও উদার মানবতাবাদী চেতনার প্রসঙ্গ তুলে বারী বলেন, নজরুল যেমন শ্যামাসংগীত রচনা করেছেন, তেমনই লিখেছেন অসংখ্য ইসলামী গজল। অথচ সেই নজরুলকেই একসময় ‘কাফের’ আখ্যা সহ্য করতে হয়েছে। এর চেয়ে বড় আক্ষেপ আর কী হতে পারে—প্রশ্ন রাখেন তিনি।
নজরুলের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে নজরুল মঞ্চের সম্পাদক দেবাশিস চন্দ বলেন, সংগঠনের পথচলায় এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে নজরুল মঞ্চ আরও বৃহত্তর পরিসরে এবং নতুন উচ্চতায় পৌঁছবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি সাবলীল ও মুন্সিয়ানার সঙ্গে সঞ্চালনা করেন বাচিকশিল্পী রাহুল দেব।
এর আগে রবিবার সকালে শিলচরের পার্ক রোডে অবস্থিত কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির পাদদেশে কবি প্রণাম-এর মধ্য দিয়ে নজরুল মঞ্চের উদ্যোগে ৫০তম প্রয়াণ দিবসের কর্মসূচির সূচনা হয়। সেখানে নজরুল মঞ্চের সদস্যদের পাশাপাশি শহরের বিশিষ্ট নাগরিক, সংস্কৃতিপ্রেমী ও নজরুল অনুরাগীরা অংশগ্রহণ করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। এছাড়া এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited