বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শেষ দিনে লালদীঘিতে বৈশাখী মেলায় জমজমাট কেনাকাটা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৫৯ পিএম, ২০২৬-০৪-২৫

শেষ দিনে লালদীঘিতে বৈশাখী মেলায় জমজমাট কেনাকাটা

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার স্মৃতি বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠ ও আশপাশের এলাকা এখন উৎসবমুখর। দুই দিনব্যাপী বৈশাখী মেলায় দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও দর্শনার্থীদের ভিড়ে পুরো প্রাঙ্গণ যেন প্রাণ ফিরে পেয়েছে। শনিবার (২৫ এপ্রিল) মেলার শেষ দিন হওয়ায় সকাল থেকেই মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। অনেকেই শেষ মুহূর্তে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ভিড় করেন। তবে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এবার নির্ধারিত সময়ের একদিন আগেই মেলার সমাপ্তি টানা হচ্ছে। কোতোয়ালী মোড়, আন্দরকিল্লা থেকে সিনেমা প্যালেস হয়ে লালদীঘির চারপাশজুড়ে বসেছে শত শত দোকান। মেলায় মিলছে ফুলের ঝাড়ু, হাতপাখা, মাটির ব্যাংক, ফুলদানি, টব, কলস, চায়ের কাপ, শাড়ি, চুড়ি, গহনা, গাছের চারা, মৌসুমি ফলসহ নানা ধরনের শোপিস ও গৃহস্থালি সামগ্রী। এছাড়া লোহা, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, কৃষি উপকরণ, মাছ ধরার জাল এবং শিশুদের খেলনা—সবই রয়েছে ক্রেতাদের আকর্ষণে। শেষ দিনেও কারিগরদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কেউ মাটির পণ্যে রঙ তুলছেন, আবার কেউ ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে ব্যস্ত। খেলনা বিক্রেতা আলাউদ্দিন মিয়া জানান, প্রতি বছরই তিনি এই মেলায় অংশ নেন। বিশেষ করে শিশুদের টমটম গাড়ি ও বিভিন্ন খেলনার চাহিদা বেশি থাকে। শেষ দিনে বিক্রি আরও বাড়বে বলেও আশা করছেন তিনি। অন্যদিকে মাটির সামগ্রীর বিক্রেতা সমীরণ পাল বলেন, মাটির ব্যাংক, কলস, টব, ফুলদানি ও চায়ের কাপের প্রতি মানুষের আগ্রহ এখনও কমেনি। কেউ ঘর সাজাতে, আবার কেউ দৈনন্দিন ব্যবহারের জন্য এসব কিনছেন। বলীখেলা আয়োজন কমিটির সদস্যসচিব এবং আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, রোববার থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে যাতে কোনো ভোগান্তি না হয়, সেজন্যই মেলা একদিন আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর