বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামাবাদীর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা

মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় ডা: শাহাদাত হোসেন

মামুনুর রশিদ সেলিম    |    ১০:০৫ পিএম, ২০২৫-১০-২৪

ইসলামাবাদীর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা

চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রখ্যাত আলেম হওয়া সত্ত্বেও ধর্মান্ধ ছিলেন না বরং যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক ও জনসেবক ছিলেন। উপমহাদেশে জনদরদী একজন দেশপ্রেমিক, উদার মানবতাবাদী, সাংবাদিকতা জগতের পথিকৃৎ, ত্যাগের মহিমায় ভাস্বর রাজনীতিবিদ, শিক্ষক এবং বহুদর্শী বিচক্ষণ সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন।

তাঁর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে জ্ঞান দান, বৃটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্বদান।

চলমান অসংযত ধর্মীয় নগ্নতান্ডব প্রতিহত করতে নতুন প্রজন্ম ইসলামাবাদীর জীবন ও আর্দশ অনুসরণ অপরিহার্য। বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ, সমাজের কুসংস্কার, দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করেন। শিক্ষার্থীদের বিশেষত মাদ্রাসা ছাত্রদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আধুনিক দর্শন ও বিজ্ঞান সম্পর্কে অর্থকরী বিদ্যা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি ভূগোল শাস্ত্রে পারদর্শী ছিলেন। নতুন প্রজন্মকে বিজ্ঞান, ইংরেজি ও কারিগরি শিক্ষার প্রতি অগ্রগামী করতে বিভিন্ন পদক্ষেপ ও প্রচারণা চালান।

তিনি মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লায়ন এস এম মোর্শোদ হোসেনের সভাপতিত্বে আজ ২৪ অক্টোবর (শুক্রবার) বিকালে কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ড. শামসুদ্দীন শিশির, তিনি বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তিনি নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও আদর্শ আজও আমাদের জন্য প্রেরণার উৎস। জাতীয় আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং কদম মোবারক মুসলিম এতিমখানা ও স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে মনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী-পরিচালক মো: জসিম উদ্দিন, কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম রিজভী।

সোহেল মো: ফখরুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আজাদ খান, সৈয়দ আলা উদ্দিন, হারুন জামান, জাকের হোসেন, গাজী ইসলামাবাদী, মোহাস্মদ হাবিব উল্লাহ, ইমরান হোসেন জুয়েল, মুজিবুল হক সিদ্দীকী, হাফেজ মো: আমান উল্লাহ, অধ্যক্ষ ড: সানা উল্লাহ, আলা উদ্দীন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর