শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:১৩ পিএম, ২০২৬-০২-১২
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার চারটি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে তিনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এগিয়ে আছেন। আর একটি আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ৯৩ কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২৪ হাজার ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোঃ বেলাল উদ্দিন ৬৩ হাজার ১৬০ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের মধ্যে ৮৫ কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুল গফুর ৯৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৭০ হাজার ৮৭৫ ভোট। কুষ্টিয়া-৩ (সদর) আসনে আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মুফতি আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আফজাল হোসেন ১ লাখ ৯ হাজার ৪৭৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৪৬ ভোট।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited