বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পৌর কমিটি গঠনের লক্ষে রাঙামাটিতে সম অধিকারের মতবিনিময়

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৩:০২ পিএম, ২০২৫-০৮-২৩

পৌর কমিটি গঠনের লক্ষে রাঙামাটিতে সম অধিকারের মতবিনিময়

পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙামাটি পৌর শাখার কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগষ্ট) সন্ধ্যায় শহরের বনরুপায় এক রেস্টুরেন্টে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন।
সংগঠনটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর উপ কমিটি প্রধান মো. নুরুল আবসার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহাঙ্গীর কামাল ও রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহিদ মোস্তফা।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহিউল হকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. নবি হোসেন।
এসময় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ নং ওয়ার্ড সভাপতি মো. রাসেল ইসলাম, রাঙামাটি জেলা তাঁতি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন আলম, সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম, মো. ছগির, মো. বাদশা এবং সম অধিকার যুব আন্দোলনের আহ্বায়ক মো. আসাদুজ্জামান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন দেশি বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক তখনই এই এলাকার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও বাঙালিদের জীবন মান উন্নয়নে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যবস্থা গ্রহণ করেছেন। পার্বত্য চট্টগ্রামের ৩দিকেই শত্রুতা সুলভ আচরণ করে এমন দেশের সীমানা রয়েছে। তার এই সিদ্ধান্তের ফলে আজও বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি।
পাহাড়ে বসবাসরত একটা গোষ্ঠী সকল প্রকার সুবিধার ৭০শতাংশ ভোগ করছে। আর অন্য সকল জাতি গোষ্ঠী মিলে বাকি ৩০শতাংশ ভোগ করে। এই বিশাল বৈষম্য নিয়ে আমরা বসবাস করছি৷ শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার রক্ষায় আজ আমাদের এই আন্দোলনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ করেন সংগঠনটির নেতারা। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর