বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত,আহত ১

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫২ পিএম, ২০২৬-০৬-১১

সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত,আহত ১

নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীতে পুকুরে মাছ ধরতে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল প্রায় ১০টার সময়  বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা সদরের কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিত পাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে জালাল উদ্দিন (৫০) ও একই উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মজিবর রহমান (৬০)।একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মিঠু আহমেদ (৪৫)। বর্তমানে তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন আছেন। ওই হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার  সময় বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার জন্য সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মজিবর মারা যান। জালালকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় সেও মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপৃষ্টে আহত হয়ে সকালে জালাল নামের একজনকে হাসপাতালে আনা হলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হওয়ার লাশ দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর