বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আমরা একসাথে, এক মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করব : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫২ পিএম, ২০২৫-১২-০৭

আমরা একসাথে, এক মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করব : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আমরা চাই, জুলাইয়ের শক্তিগুলো যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরোনো পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকব। এই নির্বাচনে আমরা একসাথে, এক মার্কায় অংশগ্রহণ করব। এই প্রত্যাশা আমরা রাখছি।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিআরইউ-তে তিন দলের নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এর আত্মপ্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, বাংলাদেশে যদি কেউ আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে ভোট আদায় করে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করে; তারা উভয়ই পরাজিত হবে। এই জোটটা কেবল নির্বাচনী জোট না। এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে ঘটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে এগোবো। সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকব।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দেখেছি, দেশ আজ বিভাজিত হচ্ছে। নানান প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে। যেসব প্রশ্নগুলো এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করা, আমাদের গণতান্ত্রিক সংস্কার, আমাদের অর্থনৈতিক সংস্কার, আমরা দেখতে পাচ্ছি যে, নানাভাবে সেই প্রশ্নগুলাকে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দলকে সিটের লোভ দেখিয়ে নানাজোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সব যে অফার বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলোকে সাদরে প্রত্যাখ্যান করি। 
তিনি বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্তা করা হয়েছে। নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে। আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং তারা মত প্রকাশ করবে। আমরা দেখছি, ভোট কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটি আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই প্রক্রিয়ায়, দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটি দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে। ফলে যেই অহংকার, যে আত্মভূমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে ভিন্ন মতের উপরে এরকম দমন-পীড়ন করে তার বিরুদ্ধে গিয়েই কিন্তু গণ-অভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর