শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৩৪ পিএম, ২০২৫-১০-২৮
জেলার সীমান্তবর্তী বরকল উপজেলার দুর্গম ছোট হরিণায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিবি ছোট হরিণা জোনের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন ছোট হরিণা জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক কোয়াটার মাস্টার মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় ছোট হরিণা জোনের অধীনস্থ এলাকার দুস্থ ও অসহায় লোকদের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন, আর্থিক অনুদান, গবাদি পশু প্রদানের পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম ও বিভিন্ন মসজিদ এবং বিহারে অনুদান প্রদান করা হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited