শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৭ পিএম, ২০২৫-১২-০৩
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনে এদিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, কারিতাস প্রতিনিধি পলিসন রাংসা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। এ সময় তারা কারিতাসকে ধন্যবাদ জানান এসব আয়োজনের জন্য। আলোচনা শেষে প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদানের ঘোষনা দেন ইউএনও আফরোজা আফসানা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited