শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৫৮ এএম, ২০২৬-০৫-০৯
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় একই পরিবারের ৫ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা শনিবার ভোরে রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার বাসায় পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখে।
নিহতরা হলেন— কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় মনির হোসেনের স্ত্রী শারমিন, তার তিন মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জুবায়ের জানান, রাতের কোনো এক সময় মনির হোসেনের বাসার ভেতর গলা কেটে, কুপিয়ে ও বিভিন্নভাবে ওই ৫ জনকে হত্যা করা হয়। পরে হত্যাকারীরা পালিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited